মো: এরশাদ আলম
লোহাগাড়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-০৯-২০ ১৭:৪৫:৪২ || আপডেট: ২০১৮-০৯-২০ ১৭:৪৫:৪২
লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নয়াপাড়া,সিকদার পাড়া ও দরগাহ মুড়া তিন পাড়ার সম্মেলিত শতবছরের ঐতিহ্যবাহী জামে মসজিদ।
এ মসজিদের নির্মিত দৃষ্টিনন্দন ও প্রাণবন্ত, নতুন ভবন আজ ২০সেপ্টেম্বর (বৃহস্পতিবার) যোহরের নামাজের মধ্যদিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে।
উক্ত জামে মসজিদের উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে যোহর নামাজের ইমামতি, অালোচনা ও মোনাজাত পরিচালনা করেন, চট্টগ্রাম আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদের পেশ ইমাম, অাওলাদে রাসুল, সৈয়দ অানোয়ার হোসেন তাহেরী অাল মাদানি সাহেব।
নয়াপাড়ার কৃতি সন্তান প্রফেসর মোরশেদের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে অারো উপস্থিত ছিলেন, বনফুল এন্ড কোম্পানির পরিচালক এম.এ শুক্কুর।
দরগাহ মুড়া জামে মসজিদের প্রধান উপদেষ্টা পদুয়ার সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক। সাতকানিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মোঃ ফরিদ কোম্পানি।
বার আউলিয়া সুফি ফতেহ আলী ওয়াইসি মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাওলানা শামশুদ্দিন সাহেব সহ দরগাহ মুড়া, সিকদার পাড়া ও নয়াপাড়া সহ পদুয়ার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম জনতারা উপস্থিত উপস্থিত ছিলেন।