আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-০৯-২০ ১৬:২৮:৫৬ || আপডেট: ২০১৮-০৯-২০ ১৬:২৮:৫৬
আলাউদ্দিন . বীর কন্ঠ :
বিপুল উৎসাহ উদ্দীপনায় লোহাগাড়া বটতলী মোটর স্টেশনের আপন শপিং ও সিটি কমপ্লেক্স ব্যবসায়ী কল্যান সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন ২০ সেপটাম্বর দুপুরে অনুষ্ঠিত হয়েছে।এতে ৫ টি পদে প্রতিদ্বন্দিতা করেন মোট ১১জন প্রার্থী। মার্কেটের ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সভিপতি পদে প্রতিদ্বন্দিতা করেন ৩ জন এতে নির্বাচিত হন মা সপের স্বত্বাধিকারী আকতার কামাল । সাধারন সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করেন ২জন । এতে নিবার্চত হন পুটিবিলা ইলেকট্রিকের স্বত্বাধিকারী আবদুল মন্নান ।
সংগঠনিক পদে প্রতিদ্বন্দিতা করেন করেন ২জন ।এতে নিবার্চিত হন মারিয়া কসমেটিকসের স্বত্বাধিকারী মোহাম্মদ বেলাল । অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করেন ২জন । এতে নিবার্চত হন জম জম জুয়েলার্সের স্বত্বাধিকারী মোঃ আবুল বশর । ক্রিড়া সম্পদক পদে প্রতিদ্বন্দিতা করেন ২জন । এতে নিবার্চত হন ওয়ান ফ্যাশনের স্বত্বাধিকারী মোঃ মহিম উদ্দিন মহিম। নিবার্চনে বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী ও কর্মচারীরা । 
নির্বাচনে প্রধান নির্বাচন কর্মকর্তার দায়িত্বে ছিলেন লোহাগাড়ানিউজ২৪ডটকম সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক। নির্বাচন কমিশনের অন্যান্য সদস্য ছিলেন সাংবাদিক সত্তার সিকদার, সাংবাদিক এম হোছাইন মেহেদী,।
প্রধান নির্বাচন কমিশনার একটি সুষ্ঠু, সুন্দর নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করার জন্য সকল প্রার্থী, ভোটার ও ব্যবসায়ীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।