চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়ায় মন্ত্রী ওবায়দুল কাদেরের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা

প্রকাশ: ২০১৮-০৯-২০ ২০:২৮:৪০ || আপডেট: ২০১৮-০৯-২০ ২০:২৮:৪০

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি আগামী ২৩ সেপ্টেম্বর লোহাগাড়ায়  শুভ আগমন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে লোহাগাড়া আমিরাবাদ মাইক্রো- কার চালক কল্যান সমিতি ও লোহাগাড়া উপজেলা আটো রিক্সা সিএনজি চালক কল্যান সমবায় সমিতি ।

আজ ২০ সেপ্টম্বর সন্ধ্যায় লোহাগাড়া ডায়েবেটিক জেনারেল হাসাপতালে প্রাঙ্গনে লোহাগাড়া আমিরাবাদ মাইক্রো- কার চালক কল্যান সমিতি ও উপজেলা আটো রিক্সা সিএনজি চালক কল্যান সমবায় সমিতি যৌথ  উদ্যোগে এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া আমিরাবাদ মাইক্রো-কার চালক কল্যান সমিতির সভাপতি আবু তাহের।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সমাজ কল্যান পরিষদের সদস্য, সমাজকর্মী আরমান বাবু রুমেল। উপস্থিত ছিলেন লোহাগাড়া আমিরাবাদ মাইক্রো-কার চালক কল্যান সমিতির সহ সাধারন সম্পাদক এনামুল হক বাবুল , সদস্য নাছির উদ্দিন , মনির আহমদ , ফারুক , মোঃ জাহেদ . এরশাদ , জিয়া উদ্দিন জিকু ,মোঃ ইদ্রীস , রাসেল , তপসির , ওমর , আবুল কাসেম মোঃ নবী হোসেন প্রমুখ।

এ সময় সমাজকর্মী আরমান বাবু রুমেল আগামী ২৩ সেপ্টেম্বর লোহাগাড়ার চুনতিতে ইছহাক মিয়া সড়কের উদ্বোধন ও মেহেরুন্নিছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওয়াবদুল কাদের এমপির সুধী সমাবেশ সফল করার লক্ষ্যে উপস্থিত নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *