আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-০৯-২০ ১৭:১৩:৩০ || আপডেট: ২০১৮-০৯-২০ ১৭:১৩:৩০
আলাউদ্দিন, বীর কন্ঠ :
কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ কার্যনির্বাহী সদস্য ও সাতকানিয়া – লোহাগাড়ার এমপি পত্নী রিজিয়া রেজা চৌধুরী বলছেন, শিক্ষিত মা যেমন শিক্ষিত জাতি দিতে পারে তেমনি একটি পারিবারিক শিক্ষালয় একজন মানুষকে আদর্শ শিক্ষা দিতে পারে। পারিবারিক শিক্ষার গুরুত্ব দিতে গিয়ে তিনি বলেন, নৈতিক শিক্ষা শিশুর পরিবার থেকেই পেয়ে থাকে। একজন শিশু জন্মের পর থেকে কিশোর পর্যন্ত দীর্ঘ সময় পার করে মায়ের সাথে। অতএব আদর্শ শিক্ষার্থী গড়তে মায়েদের ভূমিকা অপরিহার্য। 
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকালে লোহাগাড়া চুনতি মেহেরুন্নেছা প্রথমিক বিদ্যালয়ে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, অসৎ সঙ্গে শিক্ষার্থীরা অনেক সময় পড়ালেখা থেকে ঝরে পড়ে। লেখাপড়া থেকে ঝরেপড়া রোধে নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো, বাড়িতে পড়ার পরিবেশ নিশ্চিত করা, বন্ধু নির্বাচনে সতর্ক থাকা, মাদকমুক্ত রাখা ও সন্তানদের বিনোদনে রাখার প্রতি মায়েদেরকে আহবান জানান তিনি।
চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আনোয়ার কামালের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মহিলা নেত্রী জেসমিন আক্তার, হোসনে আরা বেবি, কহিনুর আক্তার, নার্গিস আক্তার মুন্নী, সুলেখা বডুয়া, রেহেনা আক্তার, চম্পা দেবী সোমা, কামরুনাহার বেবী, আজমা আক্তার মুন্নী, শাহীন আক্তার, সাগেবা আক্তার, শিউলী বডুয়া, আয়শা বেগম, রুবি আক্তার, সাজেদা বেগম, জয়নাব বেগম, জাহেদা আক্তার, শাহীন আক্তার প্রমুখ।
অনুষ্ঠান শেষে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে স্কুলে একটি ল্যাপটপ ও প্রজেক্টর প্রদান করেন অতিথিরা।