আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-০৯-২০ ২০:৪৯:১৯ || আপডেট: ২০১৮-০৯-২০ ২০:৫০:৫৪
বীর কন্ঠ ডেস্ক :
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী সুখছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক, লোহাগাড়া জেনারেল হাসপাতালের উদ্যেক্তা পরিচালক,শিক্ষানুরাগী ডাঃ রিটন দাশ।
সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপির প্রতিনিধি শিক্ষানুরাগী হিসেবে মনোনিত করা হয়। ডাঃ রিটন দাশ সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় সুখছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ, শিক্ষক- শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।ডাঃ রিটন দাশকে এমপির মনোনিত (শিক্ষানুরাগী) নির্বাচিত করায় সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপির প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।