চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বীর কন্ঠ ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রামে সেই অস্ত্রধারী ছাত্রলীগ নেতা সাব্বির সাদিক গ্রেফতার 

প্রকাশ: ২০১৮-০৯-২১ ০০:৩৬:৪৭ || আপডেট: ২০১৮-০৯-২১ ০০:৩৬:৪৭

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ চলাকালে প্রকাশ্যে অস্ত্রধারী নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সাব্বির সাদিককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নগরের কোতোয়ালী থানার রাজাপুর লেইন থেকে নগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে।-:খবর জাগো নিউজ

বিষয়টি  নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. কামরুজ্জামান।

গতকাল বুধবার দুপুরে ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম কলেজ ক্যাম্পাস। বিরোধ কলেজ কমিটি নিয়ে হলেও সংঘর্ষে যোগ দেয় বিপুল সংখ্যক বহিরাগত তরুণ। তাদের কারও কারও হাতে রামদা-কিরিচ দেখা গেছে।

বেলা পৌনে ১টার দিকে গণি বেকারি মোড়ে কাপড়ে মুখ ঢাকা ১৫ থেকে ২০ জন বহিরাগত যুবক অস্ত্র হাতে রাস্তায় নেমে আসে। এ সময় সাদা শার্ট পরিহিত ছাত্রলীগের সহ-সম্পাদক সাব্বির সাদিককে শাটারগান উঁচিয়ে গুলি ছুঁড়তে দেখা যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *