বীর কন্ঠ
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-০৯-২১ ০০:০৪:৩০ || আপডেট: ২০১৮-০৯-২১ ০০:০৪:৩০
রাঙ্গুনিয়া প্রতিনিধি:
জাতি সংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগদানের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হয়েছেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা ও ব্যবসায়ি গিয়াস উদ্দিন খাঁন স্বপন।
২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে তিনি নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করবেন। তিনি ঢাকা¯’ চট্টগ্রাম সমিতির সাবেক সেক্রেটারি ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট, রাঙ্গুনিয়া কলেজ গভর্নিং বডির সদস্য ও ব্যবসায়ি প্রতিষ্টান এইচ এন্ড কে ফিড প্রোডাক্ট, ম্যাগ থ্রেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, ইব্রাটাস ট্রেডিং কোম্পানি, অর্কিড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড এর পরিচালক।
চিটাগাং এসোসিয়েশন অফ নর্থ আমেরিকা এর লাইফ টাইম মেম্বার গিয়াস উদ্দিন খাঁন এনিম্যাল হেলথ কোম্পানিজ এসোসিয়েশন অফ বাংলাদেশ ও বাংলাদেশ একোয়া প্রোডাক্ট কোম্পানিজ এসোসিয়েশনের সদস্য। চট্টগ্রামের দামপাড়া¯’ ইদ্রিস সেন্টারের মালিক এই আওয়ামীলীগ নেতা রাঙ্গুনিয়ায় বিভিন্ন্ সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত। প্রধানমন্ত্রীর ভিশন ২০২১ বাস্তবায়নে তিনির এলাকায় ভুমিকা রাখছেন বলে স্থনীয়রা জানায়।