নীরব জসীম
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-০৯-২২ ২১:৩৭:৩৪ || আপডেট: ২০১৮-০৯-২২ ২১:৩৭:৩৪
নির্বাচনী রোড শো ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পথসভাকে স্বাগত জানিয়ে পটিয়া পৌর সদরে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলমের নেতৃত্বে এক আনন্দ মিছিল বের করা হয়েছে। ২২ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে আনন্দ মিছিলটি পটিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এই সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মো. শাহাবুদ্দিন, নির্মাণ শ্রমিক লীগ দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মো.রফিক হাসান, সাবেক ছাত্রনেতা আবদুল খালেক, দেশরত্ম পরিষদ দক্ষিণ জেলার সভাপতি মো. শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক আজিজুল হক চৌধুরী মানিক, দেশরত্ম পরিষদ পটিয়ার সভাপতি আবুল বাহার চৌধুরী, সাইফুল ইসলাম জুয়েল প্রমুখ।
আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত এক আলোচনায় বদিউল আলম বলেন, কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানাতে পটিয়া উপজেলা ও পৌরসভার বিভিন্ন পয়েন্ট তারা নির্ধারন করেছে। এতে আ’লীগ,যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আ’লীগের নেতার্কীরা অবস্থান নিবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটিয়া আসনে মনোনয়ন প্রত্যাশী বদিউল আলম সকলের সহযোগিতা কামনা করেন।
প্রেস বিজ্ঞপ্তি॥