নীরব জসীম
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-০৯-২২ ২১:৪৩:৫০ || আপডেট: ২০১৮-০৯-২২ ২১:৪৩:৫০
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দীন আহমেদ বাবলু এমপি বলেছেন, সুশিক্ষিত মায়েদের উপরই নির্ভর করে ভবিষ্যতের যোগ্য নাগরিক গড়ে তোলা। তাই সমাজের প্রতি দায়বদ্ধতা তাদের অনেক বেশি। তাদের সন্তানরা যোগ্য মানুষ হতে পারলে এদেশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরাধ্য সোনার বাংলায় পরিণত হবে। তিনি আজ ২২ সেপ্টেম্বর মা দিবসে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং অভিভাবকদের সচেতনতা আনয়নে মিউনিসিপ্যাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। তিনি আরো বলেন, নানা কারণে আজ সন্তানরা বিপথগামী হচ্ছে। তাদের উজ্জ্বল ভবিষ্যতকে ধ্বংসের পথে ঠেলে দেয়া হচ্ছে। ফলে সামাজিক অবক্ষয়ের আশাঙ্খা দেখা দিয়েছে। তাই আমাদের সকলের সমান দায়িত্ব রোধ করা। এজন্য সবচেয়ে বেশি প্রয়োজন প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও স্বচ্ছতা এবং অভিভাবকদের সচেতনতা। তিনি উল্লেখ করেন যে বর্তমান সরকার প্রাথমিক শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে এবং প্রান্তিক মানবগোষ্ঠীর সন্তানদের স্কুলগামী করেছে। এদের যথাযথ পরিচর্যা করার দায়িত্ব মায়েদের। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কৃঞ্চা দাশগুপ্তার সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক এম.পি নজরুল ইসলাম চৌধুরী, দক্ষিণজেলা জাতীয় পার্টির সভাপতি শামসুল আলম মাস্টার, উত্তরজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো: সফিক উল আলম চৌধুরী, আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আনজুমান আরা বেগম, রানা মহাজন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সঞ্চিতা মজুমদার, আবদুল মান্নান। প্রধান অতিথি স্কুলের মান উন্নয়নে ৪ লক্ষ টাকার অনুদান প্রদানের ঘোষণা দেন।