চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বীর কন্ঠ ডেস্ক কন্ট্রিবিউটর

পবিত্র আশুরা উপলক্ষে রাঙ্গুনিয়ার রাহাতিয়া দরবারে শরবত বিতরনে মানুষের ঢল 

প্রকাশ: ২০১৮-০৯-২২ ১৬:০৩:৩০ || আপডেট: ২০১৮-০৯-২২ ১৬:০৪:২৪

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

রাঙ্গুনিয়ায় যথাযোগ্য মর্যাদায় আশুরা পালিত হয়েছে। আশুরা উপলক্ষে বিভিন্ন সংগঠন মাহফিলের আয়োজন।  আয়োজন হয় জারিগানের আসর।   আশুরা উপলক্ষে রাঙ্গুনিয়ার রাহাতিয়া দরবারে ঐতিহ্যবাহী ৭ দানা শরবত বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকালে বিভিন্ন দানাদার খাবার দিয়ে তৈরি করা এসব শরবত সাধারণ মানুষের মাঝে দেওয়া হয়েছে। বিভিন্ন মানত করে এই শরবত পান করেন বলে জানান আগতরা।

রাহাতিয়া দরবারের সাজ্জাদানশীন সৈয়্যদ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী জানান, ‘এখানে শত শত বছর আগে থেকে দরবার এলাকায় শোহাদায়ে কারবালা মাহফিল হতো এবছরও তিনদিনব্যাপী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ মহরম মাহফিলে শরবত ফাতেহা দরবারের এটি ঐতিহ্য। এটার প্রচলন এখনো রয়েছে। এবছর আশুরা উপলক্ষে দরবারের পিছনে দীঘির পাড়ে ঐতিহ্যবাহী জারীর আসর বসেছে। এই উপলক্ষে হাজার হাজার মানুষ এসেছে দরবারে। সবাই দরবারে তৈরি ঐতিহ্যময় ৭ দানা শরবত পান করেছে। প্রায় ৫ হাজার মানুষ এদিন এই শরবত পান করেন।’

চন্দ্রঘোনা কদমতলী এলাকার আবু তালেব নামে এক ব্যক্তি তার দুই সন্তান নিয়ে এসেছেন এই দানা শরবত পান করাতে। তিনি বলেন, ৭ দানা শরবত পান করানোর জন্য আমার দুই বাচ্চাকে নিয়ে এসেছি। তাদের নিয়ত করে শরবত পান করিয়েছি এবং বোতলে ভরে ঘরেও নিয়ে গেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *