চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

বঞ্চিত শিশু অধিকার ফোরামের উদ্যোগে পথ শিশুদের নিয়ে খাবার আয়োজন

প্রকাশ: ২০১৮-০৯-২২ ২২:০২:৩২ || আপডেট: ২০১৮-০৯-২২ ২২:০২:৩২

ধনী গরীব মিলে যাই এক সাথে খাবার খাই। এই শ্লোগান নিয়ে ২১ সেপ্টেম্বর রোজ শুক্রবার চট্টগ্রাম বন্দর এলাকার ৩৮ নং ওয়ার্ড হালিশহর বেগমজান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ধনী গরীব ভেদাভেদ ভুলে শিশুদের সাথে একাত্বতা হয়ে বঞ্চিত শিশু অধিকার ফোরামের উদ্যোগে দুপুরের এক বেলা খাবার খাওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক নয়নের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সম্মনিত উপদেষ্টা ও পৃষ্টপোষক এবং ৩৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী মোহাম্মদ আবু নাছের। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আজকের শিশু আগামী দিনের ভবিষৎ একথা শুধু মুখে বললেই হবে না কাজে রূপান্তরিত করতে হবে। তিনি আরো বলেন বর্তমান সরকারে মাননীয় প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা শিশুদের জন্য যে ভাবে কাজ করে যাচ্ছে তার পাশাপাশি বঞ্চিত শিশু অধিকার ফোরাম সমাজের পথ শিশুদের জন্য যে কাজ করেন তা সত্যিই প্রশংসনীয়।
উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আলী তার বক্তব্যে বলেন, “ধনী গরীব মিলে যাই একসাথে খাবার খাই” এই কথাটি শুধু বঞ্চিত শিশু অধিকার ফোরামের নয় এটি গোটা দেশের মানুষের কথা। তাই কথাটি সকলের অনুসরণ করা উচিৎ। তিনি আরো বলেন, বঞ্চিত শিশু অধিকার ফোরাম সমাজের উন্নয়নে যে ভাবে কাজ করে যাচ্ছে তার ধারাবাহিকতা অব্যহত রাখতে সমাজের বৃত্তশালীদের এগিয়ে আসার জন্য আহবান জানান।
উক্ত অনুষ্ঠানে অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন উক্ত সংগঠনের সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক এবং ৩৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ হাসান মুন্না, ৩৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এবং চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের প্রভাবশালী সদস্য মোঃ ইমতিয়াজ হোসেন সুমন, অরিন্দ্র মল্লিক (কোলকাতা), বিশিষ্ট সংগঠক এম.এ. জলিল, সমাজ সেবক মোঃ মঞ্জুর আলম মঞ্জু, সংগঠনের পক্ষে সহ-সভাপতি সাংবাদিক এম. এ আশরাফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক উৎপল কুমার দাশ, যুগ্ম সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, সহ মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক সামসুন নাহার সামু, মোঃ সাদ্দাম হোসেন, পারভিন আক্তার, ইলিজা আঁখি, মায়া আক্তার, মোঃ আল আমিন, আরিফ, রাজু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *