বীর কন্ঠ
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-০৯-২২ ১৬:৫৫:১৫ || আপডেট: ২০১৮-০৯-২২ ১৬:৫৫:১৫
রাঙ্গুনিয়া প্রতিনিধি :
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় মাঠে গতকাল শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি মোহাম্মদ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জনতা ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার ও ঢাকাস্থ রাঙ্গুনিয়া সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ ইদ্রিছ।
প্রধান আলোচক ছিলেন শিলক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয়ের দাতা সদস্য এম এ মান্নান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন মরিয়মনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সেলিম, চট্টগ্রাম বিভাগীয় কাগজ ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল আলীম আবদুল্লাহ, বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য শওকত হোসেন সেতু , হাফেজ আহমদ, মো. সোলাইমান, মোহাম্মদ সোলায়মান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কান্তি চৌধুরী, শিক্ষক মুক্তি সাধন বড়–য়া, মাওলানা খুরশিদ আলম প্রমুখ। আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা করেন অতিথিরা।