নূর হোসেন মামুন ,
কাপ্তাই প্রতিনিধি :
প্রকাশ: ২০১৮-০৯-২২ ১৫:৫৯:৫৫ || আপডেট: ২০১৮-০৯-২২ ১৫:৫৯:৫৫
নূর হোসেন মামুন, কাপ্তাই:
রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল অামিনকে চট্টগ্রামের হাটহাজারিতে বদলী করা হয়েছে। কাপ্তাইয়ে মাত্র ৪মাস ১২দিনেই তিনি স্থানীয়দের হৃদয়ে যে রেখাপাত করে গিয়েছেন তার ক্ষত কাপ্তাইবাসী কখনোই ভুলবেনা। রুহুল অামিন শুধু একজন ইউএনও নয় তিনি একজন ন্যায় বিচারকও। তিনি একজন সঠিক সমাজ ব্যবস্থাপনাকারীও। তার কাছে রাত ও দিনের মধ্যে কখনো পার্থক্য ছিলনা।
সরকারের সেবা সমূহ যথাযথভাবে মানুষের দ্বারে পৌছে দিতে তিনি দূর্গোম পথ পর্যন্ত পায়ে হেঁটেছে। চুষে বেড়িয়েছেন প্রতিটি পাড়া মহল্লায়। বন্ধ করতে চেষ্টা করেছেন মাদক, ইভটিজিং, অন্যায় অবিচার সহ সমাজের নানান অসঙ্গতি। হাসপাতালেও ভর্তি করে সেবা দিয়েছেন অসুস্থ্য অনেককে। মসজিদ মন্দির সহ প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে তিনি উন্নয়নের ছোয়া পৌছে দিতে হয়েছেন সক্ষম।
কাপ্তাই উপজেলার উন্নয়নের স্বার্থে তাকে তার নির্ধারিত সময় পর্যন্ত ইউএনও এর দায়িত্বভার পালন করতে দিলে এই উপজেলার সকল স্থারের মানুষ তার প্রাপ্য সেবা পেতে সক্ষম হতো। কারণ অল্প সময়ে কাপ্তাইয়ের প্রতিটা পাড়া মহল্লার বাড়িতে বাড়িতে মিসেছে পায়ের ধুলো। তার বিদায়ে কাপ্তাইয়ের প্রতিটি ঘড়ে বর্তমানে শোঁকের ছায়া নেমে এসেছে। তাই রুহুল অামিনকে ইউএনও হিসেবে অারও কিছুদিন পেলে কাপ্তাইবাসী অারও বেশি এগিয়ে যেতো।
সমন্বিত সংবর্ধনা কমিটির অায়োজনে গতকাল শনিবার সকালে উপজেলা মিলনায়তনে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল অামিনের বদলী জনিত কারণে বিদায় সংবর্ধনা ও কাপ্তাইয়ের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা অাশ্রাফ অাহমেদ রাসেলের বরণ অনুষ্ঠানে সকল বক্তারা এসব কথা বলেন।
সমন্বিত সংবর্ধনা কমিটির অাহ্বায়ক ও মুক্তিযুদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, সাবেক ইউএনও রুহুল অামিন, নবাগত ইউএনও অাশ্রাফ অাহমেদ রাসেল, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও অা’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, ওয়াগ্গা ট্রি স্টলের পরিচালক অামিনুর রশিদ কাদেরী, কাপ্তাই থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) নূরুল অালম, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী অাব্দুল লতিফ, কর্ণফুলী ডিগ্রী কলেক অধ্যক্ষ এ.এইচ.এম বেলাল চৌধুরী, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মো. কবির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ.অার লিমন সহ অারও অনেকে।
পরে এর মনজ্ঞো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, হেডম্যান, ক্রিড়া সংস্থা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।