চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়ায় আগামীকাল সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আসছেন : উদ্বোধনের অপেক্ষায় ইসহাক মিয়া সড়ক

প্রকাশ: ২০১৮-০৯-২২ ২১:২৫:১৮ || আপডেট: ২০১৮-০৯-২২ ২১:২৫:১৮

নীরব জসীম : লোহাগাড়ায় আগামীকাল ২৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় উপজেলার চুনতি ইছহাক মিয়া সড়কের শুভ উদ্বোধন ও এক সুধী সমাবেশ উপলক্ষে গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি লোহাগাড়ায় আসছেন।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে চুনতি মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিতব্য সমাবেশে দল-মত-নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আসলাম। উল্লেখ্য, লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী’র সামরিক সচিব, লোহাগাড়ার কৃতি সন্তান মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রম’র সুযোগ্য পিতা মরহুম ইসহাক মিয়া’র নামকরণে নির্মিত চুনতি ইছহাক মিয়া সড়কের শুভ উদ্বোধন ও উপজেলা প্রসাশনের উদ্যোগে চুনতির মেহেরুন্নিছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্টিতব্য বিশাল সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

উপজেলা প্রসাশনের উদ্যেগে আয়োজিত বিশাল সুধী সমাবেশকে সফল করার লক্ষে উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল সহযোগী অংগসংগঠনের নেতৃবৃন্দরা সকল প্রকার প্রস্থুতিমূলক কার্যক্রম সমপন্ন করেছে। প্রশাসনের পক্ষে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্তা।

আজ ২২ সেপ্টেম্বর বিকেল ৩টায় বটতলী এ রহমান মার্কেটের ৩য় তলায় আজকের সুধী সমাবেশকে সফল করতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সহযোগীতা কামনা করে লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক লোহাগাড়ার কৃতি সন্তান ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া। মতবিনিময় শেষে তিনি বিকেলে চুনতির মেহেরুন্নিছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্টিতব্য সুধী সমাবেশের স্থান পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *