চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মো: এরশাদ আলম লোহাগাড়া প্রতিনিধি

লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে অা’লীগের কেন্দ্রীয় নেতা বিপ্লব বড়ুয়া’র মতবিনিময়

প্রকাশ: ২০১৮-০৯-২২ ১৯:৫৪:২৫ || আপডেট: ২০১৮-০৯-২২ ১৯:৫৪:২৫

লোহাগাড়া উপজেলার কর্মরত সকল সাংবাদিকদের নিয়ে মত বিনিময় করেন বাংলাদেশ অাওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক লোহাগাড়ার কৃতি সন্তান ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

আজ ২২সেপ্টেম্বর (রবিবার) বিকেল ৩টায় বটতলী এ রহমান মার্কেটের ৩য় তলায় অনুষ্টিত মতবিনিময় সভায় তিনি অাগামীকালের সুধী সমাবেশকে সফল করতে এবং আগামী একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে সকল সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। মতবিনিময় শেষে বিকেলে তিনি চুনতির মেহেরুন্নিছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্টিতব্য বিশাল সুধী সমাবেশের স্থান পরিদর্শন করেন।

 

উল্লেখ্যঃ- আগামীকাল (রবিবার) ২৩ সেপ্টেম্বর সড়কপথে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের নবনির্মিত ইছহাক মিয়া সড়কের শুভ উদ্বোধন এবং উপজেলা প্রসাশনের উদ্যোগে চুনতির মেহেরুন্নিছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্টিতব্য বিশাল সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদের এমপি।

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী’র  সামরিক সচিব, লোহাগাড়ার কৃতি সন্তান মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নাল অাবেদীন বাচ্চু’র সুযোগ্য মরহুম পিতার নামে নির্মিতি চুনতি ইছহাক মিয়া সড়কের শুভ উদ্বোধন এবং উপজেলা প্রসাশনের উদ্যেগে অায়োজিত বিশাল সুধী সমাবেশকে সফল করার লক্ষে উপজেলা আ’লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল সহযোগী অংগসংগঠনের নেতৃবৃন্দরা সকল প্রস্তুতিমূলক সকল কার্যক্রম সমপন্ন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *