আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-০৯-২৩ ২৩:১৫:১০ || আপডেট: ২০১৮-০৯-২৩ ২৩:১৫:১০
আবদুল হাকিম রানা,বীর কন্ঠ :
সড়ক ও সেতু মন্ত্রী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন দেশ-বিদেশে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। ক্ষমতার টিউনিং করবে জনগণ, বিএনপি নয়। তিনি আরো বলেন, জনবিচ্ছিন্ন কর্মসূচীতে থাকায় বিএনপি বার বার আন্দোলনে দাঁড়াতে পারছেনা। তারা বিগত ১০ বছরে যেমন দাঁড়াতে পারেনি তেমনি বাকি তিন মাসেও তারা দাঁড়াতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের প্রাচীণ রাজনৈতিক দল। আওয়ামী লীগ সব সময় মা মাটি ও দেশের কল্যাণে কাজ করে। তাই যতই ষড়যন্ত্র হোক যদি আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকে তাহলে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না। তিনি সারা বাংলাদেশে আওয়ামী লীগের নির্বাচনী রোড শো’র ব্যাপক সাড়া জাগার তথ্য দিয়ে বলেন বিগত ১০ বছরে সারা বাংলাদেশে আওয়ামী লীগ যে উন্নয়ন করেছে তাতে দেশের মানুষ আর ঘরে বসে থাকার প্রশ্নই আসে না। তাই আওয়ামী লীগের কর্মসূচীকে স্বাগত জানাতে আজ সারাদেশের কেন্দ্রীয় কর্মসূচীতে ব্যাপক সাড়া পড়েছে। তিনি দলীয় নেতাকর্মীদেরকে ছোট-খাটো ভেদাভেদ ভুলে নৌকার জন্য কাজ করার আহবান জানিয়ে বলেন, জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরুষের পাশাপাশি নারীদের জন্য অনেক কিছু সুযোগ সৃষ্টি করেছে।
সেতু মন্ত্রী আরো বলেন, বর্তমানে সারা বাংলাদেশ আওয়ামী লীগ ৬৪ শতাংশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬৬ শতাংশ জনপ্রিয়। এ দলকে বাদ দিয়ে যারা জাতীয় ঐক্যের স্বপ্ন দেখেছন তারা বোকার স্বর্গে বসবাস করছেন। তিনি আরো বলনে, তথাকথিত জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে কিসের ঐক্য? এদের ঐক্য সাম্প্রদায়িক। যারা যুদ্ধাপরাধীদরে বিচারে বিরোধীতা করেছন তাদের সাথে কোন ঐক্য জনগণ মেনে নেবে না। আর ধানের শীষ এখন সারাদেশে তাদেরই জ্বালাও পোড়াও আন্দোলন ও জনবিচ্ছিন্নতার কারণে বিষের শীষে পরিণত হয়েছে।
তিনি গতকাল রবিবার দুপুরে কর্ণফুলীর পটিয়া ক্রসিং এর সমাবেশ ও পটিয়ার শান্তির হাটের পথসভায় আওয়ামীলীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সৈয়দ জামাল আহমেদের সভাপতিত্বে ও দক্ষিণ জেলা আওযামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। এছাড়া বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য ভূমিপ্রতিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোসলেম উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলহাজ্ব ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ প্রমুখ।
পটিয়ার শান্তির হাটের পথ সভায় ওবায়দুল কাদের বক্তব্য প্রদানের সময় উপস্থিত ছিলেন পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী, পটিয়া উপজেল আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, জেলা আ’লীগ পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক আজিমুল হক চৌধুরী, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম. এজাজ চৌধুরী, এড. হোসাইন রানা, পটিয়া উপজেলা পরিষদের সম্মুখ থেকে পুরো পৌর সদরে লক্ষাধিক মানুষের ঢল নামে এ রোড শো’তে। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উভয় পাশে দাঁড়িয়ে আ’লীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে স্বাগত জানান তারা। বিশেষ করে পটিয়ার ভেল্লা পাড়া, শান্তির হাট, বাদাম তল, আমজুর হাট, উপজেলা পরিষদ সম্মুখ, স্বাস্থ্য কমপ্লেক্স সম্মুখ, বাস স্টেশন, কমল মুন্সির হাট ও মুজাফ্ফরাবাদ এলাকায় একাধিক মঞ্চ স্থাপন করে আওয়ামী লীগ। পটিয়া উপজেলা পরিষদ সম্মুখস্থলে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি সামশুদ্দিন আহমেদ, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইয়ুব বাবুল, আলমগীর আলম, মাজেদা বেগম শিরু, সাবেক যুগ্ম সম্পাদক মুহাম্মদ সেলিম চেয়ারম্যান, ফজলুল হক, এমএনএ নাছির, আলমগীর খালেদ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ। এছাড়াও পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে সাবেক মহিলা সংসদ চেমন আরা তৈয়ব, জেলা আ’লীগ নেতা এম.এ জাফর, একেএম আবদুল মতিন চৌধুরী, বিজিএমই এর সহ-সভাপতি মো. নাছির, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, সাবেক সম্পাদক নাছির উদ্দিন সহ আওয়ামী লীগের একটি অংশ উপস্থিত ছিল। পটিয়া বাস স্টেশন এলাকায় কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলমের নেতৃত্বে আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দকে স্বাগত জানান বলে সূত্রে প্রকাশ।
এদিকে কর্ণফুলী এলাকায় প্রায় ৩০ মিনিটের বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, “আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা দিচ্ছেন। আওয়ামী লীগ গরিবের দল। বিএনপি কখনো গরিবের দল নয়, বিএনপি মানুষের দল নয়, ক্ষমতার দল, বিএনপি ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে”। চট্টগ্রামের বিএনপি নেতাদের উদ্দেশ্যে করে ওবায়দুল কাদের বলেন, “কর্ণফুলীতে বিএনপির কি অবস্থা আজ দেখে যান। কর্ণফুলী এখন নৌকার দুর্গ। কর্ণফুলী এখন তরুণ নেতা জাবেদের দুর্গ। শেখ হাসিনার নৌকার দুর্গে পরিণত’। চট্টগ্রামের মানুষ বিএনপিকে আর চায়না। যারা পাকিস্তানের দালালি করে তাদের কে চায়না”।
“ফকরুল সাহেব জাতিসংঘ তৃতীয় শ্রেণীর কর্মচারীর সাথে বৈঠক করে জাতিসংঘের মহাসচিব এর সাথে দেখা করেছেন বলে প্রচার করল বিএনপি। অথচ জাতিসংঘের মহাসচিব তখন যুক্তরাজ্যেও ছিলেন না। জনগনকে বোকা বানিয়ে মিথ্যাচারের আশ্রয় নিলেন,বিএনপি ভুয়া দল। এ রকম প্রতারক দল কি ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হবে”। পরে মাদক কে না বলুন, মাদক কে না বলুন বলে কয়েকবার উচ্চারণ করেন দলের সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি পটিয়ার শান্তির হাট এলাকায় পটিয়ায় ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, দুই দুই বার নির্বাচিত সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এ এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। যার ধারাবাহিকতা রক্ষায় আবারো পটিয়ায় নৌকাকে বিজয়ী করতে হবে।
এদিকে পটিয়ার ভেল্লা পাড়া থেকে মুজাফ্ফরাবাদ পর্যন্ত একাধিক স্পটে আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত থেকে হাজার হাজার কর্মী সমর্থক নিয়ে কেন্দ্রীয় কর্মসূচী রোড শো’র নেতৃত্বে থাকা নেতৃবৃন্দকে ব্যানার, পেস্টুন ও প্লে কার্ড প্রদশর্ণের মাধ্যমে পটিয়ায রোড সফল করায় পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী পটিয়াবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি আগামীতেও তার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।