নূর হোসেন মামুন ,
কাপ্তাই প্রতিনিধি :
প্রকাশ: ২০১৮-০৯-২৩ ০০:০৫:৫৪ || আপডেট: ২০১৮-০৯-২৩ ০০:৪৫:৩৮
নূর হোসেন মামুন, কাপ্তাই:
রাঙামাটি জেলার কাপ্তাইয়ের প্রাক্তন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল অামিন বলেছেন, অামি চাকরিতে যোগদান করার পর থেকেই রাত দিন মানুষের সেবায় কাজ করেছি। অন্যায় অবিচারের প্রতি কখনো মায়া দেখাইনি। কঠোর ভাবে অন্যায়ের প্রতিরোধ করার চেষ্টা করেছি। তাই অামার সহ-ধর্মীনি অামাকে সব সময় বলতো অামার মাঝে নাকি কোন মায়া নেই। কথাটা অামি বিশ্বাস করলেও অাজকে অামার মনে হচ্ছে কথাটা সত্য না। কারণ অামার কখনোই মনে হয়নি অামি মায়ার জালে অাটকে গিয়েছি। কিন্তু অাজ মনে হচ্ছে অামি মায়ায় অাটকে গিয়েছি।
অামি নিশ্চিত না যে অামি হাটহাজারীতে ছয়মাস থাকতে পারবো কি না! তাতে কিছু যায় অাসেনা। সরকার অামাকে যেখানে দিবে অামি সেখানে চলে যাবো। অামাদের সেভাবেই চলে যাবে। অামাদের চাকরির সুন্দর্য এটাই। চাকরির বয়সে এই পর্যন্ত অামার তিনটি বিদায় সংবর্ধনা হয়েছে। তাও ২-৩ মাস পর পর। কখন এসেছি কখন গিয়েছি কেউই বলতে পারেনি। কিন্তু অামি কাপ্তাইয়ের মায়ায় অাটকে গিয়েছি। এখান থেকে চলে যাওয়ার পরেও এই উপজেলার মায়া থেকে ছুঁটতে অামার সময় লাগবে। কারণ অামার কখনো এমন হয়নি। শুধু অামি না কাপ্তাইবাসীও অামাকে তাদের মায়ায় অাটকে ফেলেছে। অামিও কাপ্তাইয়ের মায়ায় পড়ে গিয়েছি। কাপ্তাই ছেড়ে চলে যেতে অাজ সত্য খুব মন খারাপ লাগছে।
উপজেলা মিলনায়তনে অাজ শনিবার সকালে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল অামিনের বিদায় ও নব নিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা অাশ্রাফ অাহমেদ রাসেলের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল অামিন এসব কথা বলেন।
তিনি অারও বলেন, কোথাও উন্নয়ন করতে হলে সকলের সহযোগীতা প্রয়োজন হয়। অামি কাপ্তাই উপজেলা পরিষদ, সকল ইউনিয়ন পরিষদ, রাজনৈতিক ভাবে, সাংবাদিকদের সহ প্রত্যেক সেক্টরের এতো এতো সহযোগীতা পেয়েছি যা অকল্পনিয়। অামি চেষ্টা করেছি সরকার কর্তৃক কাপ্তাইবাসীর প্রাপ্য সেবা পৌঁছে দিতে। অামি শুরু করেছিলাম। কিন্তু শেষ করতে পারিনি। তবে অামি অাশাবাদি কাপ্তাইয়ের নব নিযুক্ত ইউএনও অাশ্রাফ অাহমেদ রাসেল মহোদয় খুবই অান্তরিক। তিনি তার অান্তরিকতার সাথে অামার অসমাপ্ত সকল কাজ সমাপ্ত করবেন।
সমন্বিত সংবর্ধনা কমিটির অাহ্বায়ক ও মুক্তিযুদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের পরিচালনায় অনুষ্ঠানে অারও বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, নবাগত ইউএনও অাশ্রাফ অাহমেদ রাসেল, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও অা’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, ওয়াগ্গা ট্রি স্টলের পরিচালক অামিনুর রশিদ কাদেরী, কাপ্তাই থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) নূরুল অালম, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী অাব্দুল লতিফ, কর্ণফুলী ডিগ্রী কলেক অধ্যক্ষ এ.এইচ.এম বেলাল চৌধুরী, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মো. কবির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ.অার লিমন সহ অারও অনেকে।
পরে এর মনজ্ঞো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, হেডম্যান, ক্রিড়া সংস্থা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।