আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-০৯-২৩ ২১:৪৯:৩৪ || আপডেট: ২০১৮-০৯-২৩ ২১:৫১:২৯
আলাউদ্দিন, বীর কন্ঠ :
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্তর্জাতিক গবেষণা সংস্থার সমীক্ষায় যেখানে উঠে এসেছে শেখ হাসিনার ৬৬ পারসেন জনপ্রিয়তা রয়েছে। সেখানে আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় ঐক্য হতে পারে না। এত জনপ্রিয় নেত্রীকে বাদ দিয়ে কি জাতীয় এক্য সম্ভব? জাতীয় ঐক্যের নামে আজ যে নাট্য মঞ্চ তৈরি হয়েছে সেখানে ঐক্য নেতারা ঝিমাচ্ছে।
২৩ সেপ্টেম্বর (রোববার) দুপুরে লোহাগাড়ার চুনতী ইসহাক মিয়া সড়ক উদ্বোধন শেষে চুনতি মেহেরুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওবাইদুল কাদের এসব কথা বলেন।
তিনি চুনতী বাসীর উদ্দে বলেন, এই এলাকায় অনেক আলোকিত মানুষ জন্ম নিয়েছে। তবে এলাকাটি ছিল অন্ধকার। অন্ধকার এলাকায় আলো জ্বালিয়েছেন তিনি হচ্ছেন মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীরবীক্রম। শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন হচ্ছে তার ধারাবাহিকতায় এখানেও উন্নয়ন হয়েছে। যা এখানকার মানুষ উন্নয়নের সুফল ভোগ করছে। তাছাড়া এই উপজেলাটি সেপ্টেম্বরের মধ্যে শতভাগ বিদ্যুৎ হবে।
ওবায়দুল কাদের বলেন, আজ মহাকাশে বাংলাদেশ। পারমাণবিক ক্লাবের সদস্য বাংলাদেশ। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইটে খেলা দেখে। ১৬ কোটি মানুষের হাতে ১৪ কোটি মোবাইল। ৮ কোটি মানুষের হাতে ইন্টারনেট। কে দিয়েছে এসব? বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দিয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীরবিক্রম।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সুধী সমাবেশে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল মতিন খসরু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী, হাছান মাহমুদ, প্রফেসর আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী এমপি, আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি, মোস্তফিজুর রমহমান এমপি, ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, আমিনুল ইসলাম আমিন, সিডিএ চেয়ারম্যান আব্দুচ ছালাম, মোছলেম উদ্দিন, ইঞ্জিনিয়ার আ. ছবুর, মাঈনুদ্দীন হাসান চৌধুরী, ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, এমএ মোতালেব সিআইপি, খোরশেদ আলম ও সালাউদ্দিন হিরু ।
