চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় ঘর থেকে যুবককে নিয়ে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা গ্রেফতার-১

প্রকাশ: ২০১৮-০৯-২৩ ২৩:০৭:২৭ || আপডেট: ২০১৮-০৯-২৩ ২৩:০৭:২৭

পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে গত শনিবার রাত ১১টায় মো. মহিউদ্দীন খাঁন (৩৫) নামে এক যুবককে ঘর থেকে ডেকে নিয়ে ধারালো কিরিচ দিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত মহিউদ্দীন ছনহরা ইউনিয়নের মোস্তাফিজুর রহমানের বাড়ীর মো. জেবল হোসেনের পুত্র। এই ঘটনায় একই এলাকার মৃত আবদুল হকের পুত্র মো. জাহিদুল হককে এলাকাবাসী ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মহিউদ্দীনের কাছ থেকে গত ৫ মাস আগে মো. শফি ৫ হাজার টাকা ধার নেয়। শনিবার মো. মহিউদ্দীন ৭৫ হাজার টাকার গরু বিক্রয় করে ঘরে আসেন। এরপর মো. শফি পুনরায় টাকা ধার চাইলে মহিউদ্দীন টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে শনিবার রাত ১১ টায় তাকে ঘর থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে বাড়ীর আঙ্গিনায় ধারালো কিরিচ দিয়ে হত্যা করেছে বলে স্থানীয় এলাকাবাসী জানান।

মহিউদ্দীনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস জানান, শনিবার রাত ৮টার দিকে মো. শফি নামের একজন ব্যক্তি মোবাইল ফোনে তার স্বামী নিহত মহিউদ্দীন খাঁনকে ডেকে নিয়ে যায় এবং গত ৫ মাস আগে মো. শফি তার স্বামীর কাছ থেকে ৫ হাজার টাকা ধার নেন। শনিবার রাতে তার স্বামী মো. মহিউদ্দীন গরু বিক্রয় করে ৭৫ হাজার টাকা নিয়ে নিজ বাড়ীতে আসলে মো. শফি আবারো টাকা ধার চাইলে টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে আমার স্বামী মহিউদ্দীনকে ফোন করে ডেকে বাড়ীর আঙ্গিনায় কিরিচ দিয়ে হত্যা করে। মহিউদ্দীনের চিৎকারে এলাকার লোকজন সহ আমরা ঘর থেকে বের হলে মো. শফি ও জাহিদুল হকসহ আরো ৪/৫ জন লোক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পটিয়া থানার ওসি (তদন্ত) রেজাউল করিম মজুমদার বলেন, নিহতের শরীরে কিরিচ দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। এই ঘটনায় সাথে জড়িত জাহিদুল হককে এলাকাবাসী ধরে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় মহিউদ্দীনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস বাদী হয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *