অধীর বড়ুয়া
বোয়ালখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-০৯-২৩ ০০:১১:২৭ || আপডেট: ২০১৮-০৯-২৩ ০০:১১:২৭
বোয়ালখালী প্রতিনিধিঃ
অাসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী ও প্রার্থী বোয়ালখালীর সন্তান চট্রগ্রাম দক্ষিণ জেলা অাওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং সাবেক পরিচ্ছন্ন ছাত্র নেতা মোঃ অাবদুল কাদের সুজনের পক্ষে বোয়ালখালী উপজেলা অাওয়ামীলীগের একাংশ স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গত ২২সেপ্টেস্বর উপজেলা ডাকবাংলোতে অায়োজিত এমতবিনিময় সভায় সভাপতিত্ব করেন-উপজেলা অাওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা অাহমদ হোসাইন। সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা এসএম সেলিমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম।
এসময় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন-ওয়ার্ড অাওয়ামীলীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অাবদুল কাদের সুজন বলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের অার্দশ্যে উজ্বীবিত হয়ে দীর্ঘসময় নানান নির্যাতন-কারাভোগ করার মধ্য দিয়ে পরিচ্ছন্নভাবে ছাত্র রাজনীতি করেছি। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বর্তমান অাওয়ামীলীগের পক্ষে নৌকার বৈঠা কাঁধে নিয়ে রাজনীতির ঘুড়ি উড়াছি। তৃনমূল থেকে কেন্দ্রীয় রাজনীতিতে নেতা-কর্মীদের ভালবাসা অর্জন করতে সক্ষম হয়েছি। এরিই পেক্ষাপঠে অাগামী সংসদ নির্বাচনে চট্রগ্রাম-৮ অাসনে নৌকা প্রতীক নিয়ে প্রার্থী হবার জন্য দলের হাইকমান্ড থেকে মনোনয়ন চাইব। যদি মনোনয়ন পাই তাহলে সবধরনের ভেদাভেদ ভূলে বঙ্গবন্ধুর অার্দশ্যের সৈনিকদের নিয়ে জয়ের মালা পরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ভাবমূর্তি উজ্বল করবো