আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-০৯-২৩ ০০:৩৩:১৬ || আপডেট: ২০১৮-০৯-২৩ ০১:০০:৩৭
আলাউদ্দিন, বীর কন্ঠ :
রাত পোহালেই ২৩ সেপ্টটাম্বর (রোববার) লোহাগাড়ায় চুনতী ইসহাক মিয়া সড়ক উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদের এমপি।
এ উপলক্ষে চুনতি মেহেরুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে লোহাগাড়া উপজেলা প্রশাসন সুধী সমাবেশের আয়োজন করেছে। ৫০ হাজার মানুষের জন্য করা হয়েছে মেজবানের আয়োজন। সমগ্র আয়োজন তদারকি করছেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীরবিক্রম নিজেই।
