চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বীর কন্ঠ ডেস্ক কন্ট্রিবিউটর

‘সরকারের পতন ঘটাতেই দুর্নীতিবাজদের জাতীয় ঐক্য’

প্রকাশ: ২০১৮-০৯-২৪ ১৫:২৩:১০ || আপডেট: ২০১৮-০৯-২৪ ১৫:২৩:১০

বীর কন্ঠ  ডেস্ক :

সরকারের পতন ঘটাতে দুর্নীতিবাজদের তথাকথিত জাতীয় ঐক্য হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেছেন জনগণ তাদের ভোট দিলে দেবে, আওয়ামী লীগের কোনো আপত্তি নেই।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সময় রোববার সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত নাগরিক সংবর্ধনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে রোববার নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হিলটন মিডটাউন হোটেলে, ওইদিন স্থানীয় সময় সন্ধ্যা ৮টায় প্রবাসী বাংলাদেশিরা আয়োজন করেন নাগরিক সংবর্ধনার।

শেখ হাসিনা বলেন, দুর্নীতিবাজদের বাঁচাতেই তথাকথিত জাতীয় ঐক্য হয়েছে। তারা সরকারের পতন ঘটাতে ঐক্যবদ্ধ হয়েছে।

তিনি বলেন বলেন, নিজেদের অপকর্মের ফল পাচ্ছে বিএনপি। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা তো আমরা দেই নাই। আদালতে নিজেদের নিরাপরাধ প্রমাণ করাও তাদেরই দায়িত্ব।

প্রধানমন্ত্রী বলেন, সমাজের শৃঙ্খলা রক্ষার্থে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে; এতে কারোর উদ্বিগ্ন হবার কিছু নেই। সাংবাদিকরা নিজেদের স্বার্থেই এনিয়ে সমালোচনা করছে।

শেখ হাসিনা বলেন, দেশের বর্তমান প্রবৃদ্ধির হার ৭.৮৬ শতাংশে উন্নীত করেছে সরকার। একইসাথে, মূল্যস্ফীতি কমিয়ে এনেছে ৫.৪ শতাংশে। সুতরাং, দেশের উন্নয়নের স্বার্থেই নির্বাচনে নৌকাকে ভোট দিয়ে জয়যুক্ত করা উচিৎ।

এর আগে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগ দিতে স্থানীয় সময় দুপুরে যুক্তরাষ্ট্রে পৌঁছান প্রধানমন্ত্রী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *