আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-০৯-২৪ ২৩:৫৪:৫৯ || আপডেট: ২০১৮-০৯-২৪ ২৩:৫৪:৫৯
বাংলাদেশ সরকার, ইউরোপিয় ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশ এর আর্থিক ও কারিগরী সহযোগীতায় বাস্তবায়িত বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের অধিনে সহযোগী সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট(ব্লাস্ট) এর সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনেরে উদ্যোগে গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণের গুরুত্ব শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৪সেপ্টেম্বর (সোমবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবারক হোসেন সভাপতিত্ব করেন।
গ্রাম আদালত প্রকল্পের সাতকানিয়া উপজেলা সমন্বয়কারী মোঃ জানে আলমের সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষক আবদুল খালেক, প্রকল্পের জেলা সমন্বয়কারী সাজেদুল আনোয়ার ভুঁঞা, লোহাগাড়া উপজেলার সমন্বয়কারী বদরুল হুদা চৌধুরী, কালিয়াইশ এবং বাজারিয়া ইউনিয়ন গ্রাম আদালত সহকারি অভি বড়ুয়া, সঞ্জয় কান্তি দাশ। কার্যকরী গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় বিচারিক চাহিদা এবং যথাযথ আইনি সেবা প্রদানের ক্ষেত্রে নারীদের ভুমিকা, নারীদের অধিকতর দায়িত্বশীল করা ,স্থানীয় জনগণের দোর গোড়ায় নারীদের সেবা পৌঁছে দিতে এই কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় সাতকানিয়া উপজেলার ১২ টি ইউনিয়নের ৩০ জন মহিলা ইউ.পি সদস্য অংশ গ্রহণ করেন।