চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আনোয়ারায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু আহত

প্রকাশ: ২০১৮-০৯-২৫ ২৩:৩৫:০২ || আপডেট: ২০১৮-০৯-২৫ ২৩:৩৫:০২

 

খান মোহাম্মদ ফোরকান, আনোয়ারা:

আনোয়ারা কৈনপুরা উচ্চ বিদ্যালয়ে স্কুল ব্যাগে কলমের দাগ দেওয়াকে সূত্র ধরে অপু ধর (১৬) নামের এক বন্ধুকে ছুরি মেরে আহত করেছে সহপাঠি রকিবুল আলম (১৬)। গতকাল সোমবার দুপুর ১ টায় কৈনপুরা মোড়ে এই ঘটনা ঘটে। এই নিয়ে স্কুলের আন্যান্য শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েছে।

স্থায়ীয় সূত্রে জানা যায়, রকিবুল ও অপু দুই বন্ধু। তারা দুইজন কৈনপুরা স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী। রবিবার স্কুল চলাকালীন সময়ে রকিবুলের স্কুল ব্যাগে কে বা কারা কলমের দাগ দিলে, অপুকে দোষ দেয় রকিব। হটাৎ দুইজনের মধ্যে হাতাহাতি হলে অপুকে রাস্তায় মারার হুমকি দিয়ে রকিব স্কুল ত্যাগ করে। টিফিন ছুটিতে অপু দোকানে গেলে রকিব সহ তার কয়েকজন বখাটে বন্ধু মিলে ধারালো ছুরি দিয়ে অপুকে আগাত করে। স্থানীয়রা আহত অপুকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে যায়। ঘটনাস্থলে ছুরি রেখে রকিব ও তার বখাটে সহযোগীরা পালিয়ে যায়।

তার সহপাঠীরা জানায়- স্কুল চলাকালীন সময়ে তারা ব্যাগে কলমের দাগ দেওয়ার ব্যাপারে বাড়াবাড়ি করলে, ক্লাস শেষে দুইজনের মধ্যে হাতাহাতি হয়। ঐসময় অপুকে মেরে ফেলার হুমকি দিয়ে রকিব ক্লাস না করে স্কুল ত্যাগ করে চলে যায়। টিফিন ছুটিতে অপু দোকানে গেলে রকিব ও তার কয়েকজন বখাটে বন্ধু মিলে অপুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। তার বলে আমরা সুষ্ঠু বিচার চাই।এবং রকিবকে রেড টিসি দিয়ে স্কুল থেকে বের করার দাবি জানায় শিক্ষার্থীরা।

আহত অপুর বাবা জানায়- আমার ছেলেকে যে এভাবে মেরেছে তার কঠোর শাস্তি চাই।
স্কুল পরিচালনা কমিটির সদস্য মোঃ সাইফুদ্দীন জানায়- ঘটনাটি সত্য। তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *