চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রামে শিশু পাচারের অভিযোগে  যুবক আটক, ৩ শিশু উদ্ধার

প্রকাশ: ২০১৮-০৯-২৫ ১৩:৪৪:৫৩ || আপডেট: ২০১৮-০৯-২৫ ১৩:৪৪:৫৩

শিশু পাচারের অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালী থানার লাভলেইন এলাকা থেকে এক যুবককে আটক করেছে পুলিশ। তার হেফাজত থেকে ৩ শিশুকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মামুনুর রশিদ (২০) নামে এক যুবককে স্থানীয় লোকজনের সহায়তায় আটক করে কোতোয়ালী থানা পুলিশ।উদ্ধার হওয়া তিন শিশু হলেন- ফাহিম (১২), সোহেল ১০) ও উজ্জল (১১)।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, আটক যুবক মামুনকে স্থানীয় লোকজন শিশু পাচারের অভিযোগে আটক করে পুলিশে খবর দেয়। অভিযুক্ত যুবক মামুনুর রশিদ চাঁদপুর জেলার কচুয়া এলাকার তৈয়ব আলীর ছেলে।

তিনি বলেন, মানব পাচারকারী সন্দেহে মামুনুর রশিদকে গ্রেফতারের পর তার জিম্মিদশা থেকে তিন শিশুকে উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, উদ্ধার হওয়া তিন শিশুকে ঢাকায় পাচারের পরিকল্পনা ছিল মামুনুর রশিদের। গত শনিবার থেকে নগরের বটতলী এলাকায় একটি হোটেলে এসব শিশুকে কৌশলে আটকে রেখেছিল মামুনুর রশিদ।পরে লাভলেইনে নিয়ে আসলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে এলাকার লোকজন মামুনকে আটক করে গনধোলাই দেয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *