বীর কন্ঠ
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-০৯-২৫ ০৯:৫১:৩৮ || আপডেট: ২০১৮-০৯-২৫ ০৯:৫১:৩৮
রাঙ্গুনিয়া প্রতিনিধি
কাপ্তাইয়ের চন্দ্রঘোনা এলাকার পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সহ সভাপতি ইলিয়াছ কাঞ্চন চৌধুরী। রবিবার (২৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের দেওয়া এক বিজ্ঞপ্তিতে তাকে এই পদে নির্বাচিত করা হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবু তাহের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে আগামী দুই বছরের জন্য বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য তাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয়। ১০ সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচিত অন্যান্যরা হলেন সদস্য সচিব পদে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ, প্রতিষ্ঠাতা সদস্য বিপ্লব মার্মা, অভিভাবক প্রতিনিধি রেজাউল করিম, প্রদীপ নাথ, নুরুল আবছার, মো. শফিকুর রহমান, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য খুরশিদা বেগম, শিক্ষক প্রতিনিধি পদে মো. ফজলুল করিম, লাভলী রানী বড়ুয়া। ইলিয়াছ কাঞ্চন চৌধুরী তৈয়বিয়া তাহেরীয়া নুরুল হক জরিনা দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক, তৈয়্যবিয়া প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি, চন্দ্রঘোনা বয়েস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, চন্দ্রঘোনা ফেরিঘাট মসজিদ ও এতিমখানা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক, শাহা মজিদিয়া ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, রাঙ্গুনিয়া সামাজিক মূল্যায়ন ফোরামের সভাপতি, চন্দ্রঘোনা দোভাষী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্বে রয়েছেন তিনি। এদিকে তিনি পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান পৃথক বিবৃতিতে তাকে অভিনন্দন জানিয়েছেন। ইলিয়াছ কাঞ্চন চৌধুরী বলেন, বিদ্যালয়টি অনেক পুরাতন এবং কাপ্তাই ও চন্দ্রঘোনা এলাকার মধ্যে একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের সাবেক পরিচালক ডা. এস এম চৌধুরী বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। আমার মা-বাবার নামে সংগঠন রাজ আয়শা ফাউন্ডেশনের পক্ষ থেকে ইতিমধ্যেই বিদ্যালয়ের জন্য একটি গেইট নির্মানের কাজে হাত দিয়েছি, যেটি প্রায় শেষ পর্যায়ে নির্মানাধীন রয়েছে। আমি সভাপতি হিসেবে নয়, দায়িত্বে থাকি আর না থাকি বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে প্রতিষ্ঠানের পড়ালেখার মানোন্নয়নে ও এর ঐতিহ্য ধরে রাখতে আজীবন সেবা করে যাব।