চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

বাঁশখালীতে ৭ ডাকাত আটক: দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার

প্রকাশ: ২০১৮-০৯-২৫ ০০:১২:৩৫ || আপডেট: ২০১৮-০৯-২৫ ০০:১২:৩৫

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ মাছ ধরার ট্রলারে ডাকাতির জন্য সাগরে রওনা দেওয়ার সময় সাতজনকে আটক করেছে । তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্র । সোমবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাঁশখালী উপজেলার খানখানাবাদ বেড়িবাঁধ এলাকায় সাগরের তীর থেকে তাদের আটক করা হয়। আটক ছয়জন হলেন- আবদুল মান্নান (৩০), মুহাম্মদ মামুন (২২), মিনহাজ (১৮), রবি আলম (২৫), মুহাম্মদ ফারুক (২৪), ফরিদ (৩৫) এবং আবু ছায়েদ (৫৫)।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামাল হোসেন বলেন, এই ডাকাত চক্রের সদস্যরা সাগরে মাছ ধরার ট্রলারে ডাকাতি করে। মাঝ সাগরে ডাকাতি করতে গিয়ে তারা খুনোখুনির ঘটনাও ঘটায়। এবারও ডাকাতির জন্য সাগরে যাচ্ছিল। সব প্রস্তুতি শেষ করে সাগরে রওনা দেওয়ার আগে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

আটক সাতজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *