চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

এস. এম. রাশেদ চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশে বাসের ধাক্কায় এক ছাত্রী নিহত

প্রকাশ: ২০১৮-০৯-২৬ ২১:৫৯:২৬ || আপডেট: ২০১৮-০৯-২৬ ২২:০২:০০

চন্দনাইশ প্রতিনিধি:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়ীয়া এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় পুস্পা আক্তার (৯) নামে গাছবাড়ীয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনী ছাত্রী (বাগপ্রতিবন্ধি) নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ে ২৬ সপ্টেম্বর দুপুরে ঘটে ।

প্রতদর্শী সূত্রে জানা যায়, পুস্পা বিদ্যালয় ছুটির বাড়ী ফেরার পথে চট্টগ্রামমূখী শাহ আমিন (ভোলা-ব-১১-০০০৫) পিছন থেকে ধাক্কা দিলে অপর একটি মাইক্রোবাসের সামনে পড়ে গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বিজিসি ট্রাষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পুস্পাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করে। চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার প্রতিমধ্যে সে মারা যায়। গতকাল রাত ৯টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে পুলিশ গাড়ীটি আটক করলে ও ডাইভার হেলপার পালাতক রয়েছে। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *