চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

এস. এম. রাশেদ চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশে ১১’শ পিছ ইয়াবাসহ আটক ৩

প্রকাশ: ২০১৮-০৯-২৬ ২২:০৫:১৯ || আপডেট: ২০১৮-০৯-২৬ ২২:০৫:১৯

চন্দনাইশ প্রতিনিধি:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়ীয়া কলেজ গেইট এলাকায় গোপন সংবাদে বিশেষ অভিযান চালিয়ে ২৬ সেপ্টেম্বর চট্টগ্রাম ডিবি পুলিশ চট্টগ্রামগামী একটি মাইক্রো তল­াশি চালিয়ে ১১’শ পিছ ইয়াবাসহ ৩জনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করেছে।

জানা যায় , সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে চট্টগ্রাম ডিবি পুলিশ চট্টগ্রামগামী একটি মাইক্রো তল­াশি চালিয়ে ১১’শ পিছ ইয়াবাসহ শরীয়তপুর এলাকার গিয়াস উদ্দীনের পুত্র মাহাবুব (২৮),পল­বী এলাকার গোলাম মাহামুদের পুত্র শহীদুল ইসলাম জুয়েল (৩০) ও মুন্সীগঞ্জ এলাকার আলমাছ শেখের পুত্র রমজান শেখ (২৯)কে আটক করে। তাদের বিরুদ্ধে চট্টগ্রাম ডিবি পুলিশের এসআই রাজীব শর্মা বাদী হয়ে মাদক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *