আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-০৯-২৬ ১৪:৪৭:৩৭ || আপডেট: ২০১৮-০৯-২৬ ১৪:৪৭:৩৭
বীর কন্ঠ ডেস্ক :
দুর্ঘটনা তকমা যেন ইউএস বাংলা এয়ারলাইন্সকে ছাড়ছেই না। এবার ঢাকা থেকে কক্সবাজারগামী ইউএস বাংলার একটি বোয়িং বিমান চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে বন্ধ রয়েছে শাহ আমানত বিমানবন্দরের বিমান ওঠানামা।
বুধবার (২৬ সেপ্টেম্বর) বেলা সোয়া একটার দিকে ১১ শিশুসহ ১৬৪জন যাত্রী নিয়ে ফ্লাইটটি জরুরি অবতরণ করে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, কক্সবাজার বিমানবন্দরে নামতে না পেরে ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এ সময় বিমানটির সামনের চাকা দেবে যায়। ঢাকা থেকে কক্সবাজারগামী ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান (ফ্লাইট নম্বর- বিএস ১৪৩) চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ক্র্যাশ ল্যান্ডিং করেছে।
শাহ আমানত বিমানবন্দরের একাধিক জানান, বিমানটির সামনের নোজ হুইল কাজ না করায় বিমানটি ক্র্যাশ ল্যান্ডিং করে। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই যাত্রীদের উদ্ধারে কাজ করছে বিমান কর্তৃপক্ষ।
এরআগে বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার থেকে ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বিমানটিতে আনুমানিক ১৬০ যাত্রী ছিল।
তারও আগে গত ১২ মার্চ ঢাকা থেকে রওনা হয়ে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থার উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে ৫০ জন নিহত হন, যার ২৭ জন বাংলাদেশি।