অধীর বড়ুয়া
বোয়ালখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-০৯-২৬ ২২:১৬:৫৪ || আপডেট: ২০১৮-০৯-২৬ ২২:১৬:৫৪
অধীর বড়ুয়া, বোয়ালখালীঃ
বোয়ালখালীতে টেক্সী – টেম্পুর মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছে বলে জানা গেছে। ২৬ সেপ্টেম্বর দুপুর ১২ টা নাগাদ উপজেলার আরকান সড়কের পেতন শাহ্ ’র মাজার গেইট এলাকায় এ ঘটনা ঘটে ।
আহতরা হলেন উপজেলার পশ্চিম গোমদন্ডী মো. কাশেমের ছেলে সাইফু (২১) পোপাদিয়ার আনোয়ার মিয়ার ছেলে পারভেছ (৩৮), কধুরখীলের মাহাবুল আলমের স্ত্রী রাবেয়া বেগম (৪০) ।
বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায় আহতদের আনা হলে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয় । আহত সাইফু কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে । শেষ খবর পাওয়া পর্যন্ত সময়ে চমেকহাসপাতালে প্রেরণকৃত অাহতরা প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিয়ে স্ব-স্ব বাড়ীতে ফিরে গেছে। বোয়ালখালী থানা পুলিশ ক্ষতিগ্রস্হ টেক্সী ও টেম্পু দু’টি উদ্ধার করেছে।