চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বেলাল আহমদ বিশেষ প্রতিনিধি

আজিজনগরে র‌্যাবের অভিযানে মদ তৈরির  সরঞ্জাম সহ ৯৭ হাজার লিটার চোলাই মদ জব্দ

প্রকাশ: ২০১৮-০৯-২৭ ১৭:১২:০০ || আপডেট: ২০১৮-০৯-২৭ ১৭:১২:০০

বান্দরবানের লামায় অভিযান চালিয়ে ৯৭ হাজার লিটার চোলাই মদ সহ মদ তৈরির প্রচুর উপকরণ জব্দ করেছে র‌্যাব-৭

২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলার আজিজনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হেডম্যান পাড়ায় অভিযান চালিয়ে এসব সরঞ্জামসহ চোলাই মদ উদ্ধার করা হয়।

বান্দরবান জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ কামরুজ্জামান ও র‌্যাব-৭ কক্সবাজার এর  দায়িত্বরত অফিসার লেঃ মির্জা শাহেদ এই অভিযান পরিচালনা করেন। জানা গেছে, ওই এলাকা থেকে উৎপাদিত মদ চট্টগ্রাম শহরসহ আশে পাশের উপ শহরগুলোতে পাচার হয়ে আসছে। কিছুদিন পর পর র‌্যাব-৭ অভিযান পরিচালনা করে মদ তৈরির সরঞ্জামসহ ৯৭ হাজার লিটার চৌলাই মদ জব্দ করেন।

এই সময় সুমন মার্মা (১৯) পিতা-মৃত উথায় মার্মা আজিজনগর লামা বান্দরবান ও মোঃ বেলাল (৩৭) পিতা-মোঃ শফিউল আলম পূর্ব বড় ভেওলা, চকরিয়া, কক্সবাজার দুই জনকে আটক করে। পরে উভয়কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১ (১১) ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড অথবা অনাদায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে এই মদ ও উপকরণগুলি ধংস করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *