চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

কর্ণফুলীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশ: ২০১৮-০৯-২৭ ০০:০৯:২৯ || আপডেট: ২০১৮-০৯-২৭ ০০:০৯:২৯

 

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত মামুন আল রশিদ (২৪) কর্ণফুলী উপজেলার বড়উঠান ৬নং ওয়ার্ডের আবু তাহেরের ছেলে। তিনি কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) হাসান ইমাম।

স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ীর অদূরে দুর্বৃত্তরা কুপিয়ে মামুনকে আহত করে। আহত অবস্থায় উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেলে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

একই ঘটনায় মামুনের সাথে থাকা বড়উঠান ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম আহত হন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ফারুক চৌধুরী বলেন, এলাকায় মাদক ব্যবসা ও জুয়ার আসরের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন মামুন। এ কারণে প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালাতে পারে।

কর্ণফুলী থানার ওসি আলমগীর মাহমুদ বলেন, আমরা ঘটনাস্থলের দিকে যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *