চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৮-০৯-২৭ ২১:৩২:৩৫ || আপডেট: ২০১৮-০৯-২৭ ২১:৩২:৩৫

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন নিজেদের অপছন্দের কারণে অসহযোগিতা করে আসন হারালে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতার আনা যাবে না। কষ্টার্জিত জাতীয় আর্জন গুলো ম্লান হয়ে যাবে। এজন্য সর্বাগ্রে চাই আমাদের ঐক্য। জাতীয় ঐক্যের ধূঁয়া তুলে মাননীয় প্রধানমন্ত্রীকে বির্তকিত করে যারা স্বাধীনতা বিরোধী গোষ্ঠী ও সুবিধা বাধীদের ইন্ধন যোগাচ্ছে তারা মূলতঃ ঘোলা পানীতে মাছ স্বীকার করতে চায়। এদের বিরুদ্ধে সজাগ থাকার আহবান জানিয়ে তিনি বলেন নেত্রীর ইমেজ ও তার উন্নয়নের রাজনীতি দেশে বিদেশে প্রশংসীত হচ্ছে। জনগণকে নিয়ে আমাদের বিজয় নিশ্চিত করতে হলে সর্বক্ষেত্রে আমাদের ঐক্য বজায় রাখার বিকল্প নেই।

আগামী ৩০ শে সেপ্টেম্বর চট্টগ্রাম ইন্টরন্যাশনাল কনভেনশন হলে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১ তম জন্মদিন পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করে তোলার লক্ষ্যে দক্ষিণ জেলা কমিটির বর্ধিত সভার সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধান মন্ত্রীর উপদেষ্টা জনাব এইচ. টি ইমাম ও অন্যান্য কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বক্তাগণ এই আয়োজন সফল করে তোলার লক্ষ্যে গুরুত্ব আরোপ করে বলেন সম্প্রতি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চট্টগ্রাম সফর, দঃ জেলার দুটি সমাবেশ, জতিসংঘে প্রধান মন্ত্রীর সম্মাননা অর্জনের মধ্যে দিয়ে চট্টগ্রামের আওয়ামী লীগ কর্মী মহলে যে উদ্দীপনা ও জাগরণ সৃষ্টি হয়েছে এইচ. টি ইমামের চট্টগ্রাম আগমন সে উদ্দীপনা ও জাগরণকে আরো উজ্জল বেগমন করে তুলবে।

সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহ সভাপতি মোতাহারুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ ইদ্রিছ, এডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী। প্রাক্তন সাংসদ দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চেমন আরা তৈয়ব, দক্ষিণ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডঃ মির্জা কছির উদ্দিন, সংগঠনিক সম্পাদক এডঃ জহির উদ্দিন , বাবু প্রদীপ দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, শ্রম সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক আলহাজ্ব আবু জাফর, পরিবেশ বিষয়ক সম্পাদক এডঃ মুজিবুল হক, কৃষি বিষয়ক সম্পাদক এডঃ আবদুর রশিদ, শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন এমরান, ধর্ম বিষয়ক সম্পাদক অবদুল হান্নান, ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম ফারুক ডলার, মহিলা সম্পাদিকা এডঃ কামরুন্নাহার, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক বিজয় বড়–য়া, নির্বাহী সদস্য ছিদ্দিক আহমদ বি. কম, নাছির আহমদ, বিজন চক্রবর্তী, মাহবুবুর রহমান সীবলী, শাহেদা আক্তার জাহান, আবদুল হান্নান লিটন, আবুল কালাম আজাদ, পটিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ: ক: ম: শামসুজ্জামান চৌধুরী, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আবদুল মান্নান, পটিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক হারুন অর রশিদ, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, সাতকানিয়া উপজেলা সাধারণ সম্পাদক মোঃ কুতুব উদ্দিন, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস. এম জাহাঙ্গীর, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন রুবনা, দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ: ম: ম: টিপু সুলতান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, দক্ষিণ জেলা সেচ্ছা সেবক লীগ সভাপতি মোঃ জোবায়ের, সাধারণ সম্পাদক চৌধুরী গালিব, দক্ষিণ জেলা কৃষক লীগ সভাপতি আতিকুর রহামন চৌধুরী, যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক এডঃ কামিলা খানম রুপা ও নাছিমা আকতার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *