চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

এস. এম. রাশেদ চন্দনাইশ প্রতিনিধি

দোহাজারী উচ্চ বিদ্যালয়ের স্মরণসভা ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত 

প্রকাশ: ২০১৮-০৯-২৭ ২৩:০৮:২৯ || আপডেট: ২০১৮-০৯-২৭ ২৩:০৮:২৯

চন্দনাইশ প্রতিনিধি:

দোহাজারী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আহমদুর রহমানের ৪৭ তম মৃত্যু বার্ষিকী উদযাপন উপলে ২৭ সেপ্টেম্বর সকালে বিদ্যালয় হল রুমে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ বশির উদ্দীন মুরাদ। প্রধান বক্তা ছিলেন, প্রতিষ্টাতা আহমদুর রহমানের নাতি ধোপাছড়ির বিশিষ্ট সমাজ সেবক এম জয়নাল আবেদীন জনি। বিশেষ অতিথি ছিলেন, অভিবাবক সদস্য নুর মোহাম্মদ, শাহা আলম, সাংবাদিক এমএ রাজ্জাক রাজ, নাছির উদ্দীন বাবলু, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক মাহাবুব আলম, মোঃ ইসমাঈলসহ শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, যারা সমাজ ও দেশের জন্য কিছু করে পৃথিবী ত্যাগ করলেও তারা যুগযুগ ধরে এসব আলোকিত মানুষরা মানুষের মাঝে বেঁচে থাকে। তেমনি আহমদুর রহমান দোহাজারী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করে শত শত জ্ঞানী-গুনীর জন্ম দিয়ে যুগযুগান্তর মানুষের মধ্যে অমর হয়ে রয়েছেন। পরিশেষে মরহুমের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের হেড মাওলানা আবু সাদেক মোঃ মহসিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *