চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

অধীর বড়ুয়া বোয়ালখালী প্রতিনিধি

বোয়ালখালীতে এক যুবকের অাত্মহত্যা

প্রকাশ: ২০১৮-০৯-২৭ ২০:২৪:১৯ || আপডেট: ২০১৮-০৯-২৭ ২০:২৪:১৯

বোয়ালখালী প্রতিনিধিঃ

বোয়ালখালীতে ফাঁসিতে ঝুলে সাজেদুল করিম রায়হান(২৫) নামের এক যুবক অাত্মহত্যা করেছে বলে জানা গেছে। ২৭ সেপ্টেম্বর বিকাল ৩টার দিকে উপজেলা সদরের মসজিদ মার্কেটের ২য় তলার নিজ ব্যবসায়ী প্রতিষ্টান গাজী ইলেকট্রনিক্সে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিকাল ৪ টার দিকে থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট তৈরী পূবর্ক লাশ উদ্ধার করেছে।

বোয়ালখালী থানার ওসি (তদন্ত) মোঃ মাহবুবুল অালম অাখন্দ জানান- নিজ ব্যবসায়ী প্রতিষ্টান গাজী ইলেকট্রনিক্স ভিতরে চেয়ারে দাঁড়িয়ে ফ্যানের হুকের সাথে দঁড়িতে ঝুলে রায়হান অাত্মহত্যা করেছে। তার লাশ উদ্ধার করা হয়েছে। অাত্মহত্যার রহস্য উৎঘাটন খতিয়ে দেখা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ রিপোর্ট লেখা কালীন সময়ে বিস্তারিত জানা না গেলেও রায়হান উপজেলার পোপাদিয়াস্থ অাকুবদন্ডীর বৈলতলী মাজার এলাকার মোঃ ইদ্রিস মিয়ার পুত্র বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *