চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় জাতীয় পরিচয় পত্রবিতরণ শুরু ১ অক্টোবর থেকে

প্রকাশ: ২০১৮-০৯-২৭ ২৩:২০:৪৯ || আপডেট: ২০১৮-০৯-২৭ ২৩:২০:৪৯

রাঙ্গুনিয়া প্রতিনিধি :  

রাঙ্গুনিয়ায় জাতীয় পরিচয়পত্র বিতরণ ১ অক্টোবর থেকে শুরু হবে। পরিচয়পত্র বিতরণ কার্যক্রম চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। রাঙ্গুনিয়ার ১৫ ইউনিয়নের ইউনিয়ন পরিষদ  ও পৌরসভা কার্যালয়ে নির্দিষ্ট দিনে জাতীয় পরিচয়পত্রগুলো বিতরণ করা হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, রাঙ্গুনিয়ায় ২০১২ থেকে ২০১৮ সালের এ পর্যন্ত যাঁরা নতুনভাবে ভোটার হয়েছেন তাঁদের পেপার লেমিনেটেড জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হবে। ১ ও ২ অক্টোবর পৌরসভা, ৩ অক্টোবর কোদালা, ৭ অক্টোবর চন্দ্রঘোনা, ৮ ও ৯ অক্টোবর পদুয়া, ১০ অক্টোবর পোমরা, ১১ অক্টোবর পারুয়া, ১৩ অক্টোবর বেতাগী, ১৪ অক্টোবর মরিয়ম নগর, ১৫ অক্টোবর রাজা নগর, ১৬ অক্টোবর ইসলামপুর, ১৭ অক্টোবর দক্ষিন রাজা নগর, ১৮ অক্টোবর স্বনির্ভর রাঙ্গুনিয়া, ২০ অক্টোবর শিলক, ২১ অক্টোবর সরফভাটা, ২২ অক্টোবর  লালা নগর ও ২৩ অক্টোবর হোসনাবাদ ইউনিয়নের নতুন ভোটাররা তাঁদের নিজ নিজ ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে এবং পৌরসভার নতুন ভোটাররা পৌরসভা কার্যালয় থেকে জাতীয় পরিচয় পত্র সংগ্রহ করতে পারবেন। ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *