চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশ: ২০১৮-০৯-২৭ ২৩:৩৮:০১ || আপডেট: ২০১৮-০৯-২৭ ২৩:৩৮:০১

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। তাঁর নাম সুমাইয়া সুলতানা  (৪)।  বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে রাঙ্গুনিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড উত্তর নোয়াগাঁও এলাকায় পানিতে ডুবে মারা য়ায় শিশুটি। সে ওই এলাকার শওকত হোসেনের শিশুকন্যা।

১ নম্বর ওয়ার্ডে পৌর কাউন্সিলর জালাল উদ্দিন বলেন,  “ বিকেলের দিকে শিশু সুমাইয়া বাড়ির উঠানে অন্যদের শিশুদের সাথে খেলছিল। খেলার এক পর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। সন্ধ্যার দিকে তার মা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। স্থানীয়রা পুকুরে তাঁকে ভাসতে দেখলে তাকে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এক ভাই এক বোনের মধ্যে সুমাইয়া বড় সন্তান।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *