প্রকাশ: ২০১৮-০৯-২৭ ২২:৫২:১৪ || আপডেট: ২০১৮-০৯-২৭ ২২:৫২:১৪
রাঙ্গুনিয়া প্রতিনিধি :
রাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের ৬ষ্ট খেলায় জয়ী হয়েছে কর্ণফুলি ক্রীড়া একাদশ। বৃহষ্পতিবার(২৭ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা শুরু হয়। কর্ণফুলি ক্রীড়া একাদশ সৈয়দবাড়ি মৌলভী ছাবের আহমদ একাদশের সাথে প্রতিদ্বন্ধিতা করেন। তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ন খেলার প্রথমার্ধে মৌলভী ছাবের আহমদ একাদশের স্ট্রাইকার কলিন দুর্দান্ত শটে দলকে এগিয়ে রাখেন। খেলার প্রথমার্ধের শেষে কর্নফুলি ক্রীড়া একাদশ গোল দিয়ে সমতা আনেন। দ্বিতীয়ার্ধের শেষ দুই মিনিটের মাথায় কর্ণফুলি একাদশ ২য় গোলটি করে জয়ী হন। এর আগে প্রধান অতিথি থেকে খেলার উদ্বোধন করেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক আব্বাস হোসাইন আফতাব। বিশেষ অতিথি ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও পৌরসভার কাউন্সিল লোকমানুল হক তালুকদার, ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফজলুল করিম তালুকদার, বাংলাদেশ মানবাধিকার কমিশন সৈয়দবাড়ি শাখার সভাপতি ও ব্যবসায়ী মাহাবুবুল আলম সিকদার, মানবাধিকার নেতা কাউসার হোসাইন, প্রবাসী খোরশেদ আলম, ক্রীড়ানুরাগী মিজান তালুকদার, হোসাইন তালুকদার, ইলিয়াছ তালুকদার, আবুল মাসুম তালুকদার, সাজ্জাতুল ইসলাম, মো. সাজু, বেলাল তালুকদার, মুবিনুল হক, জমির হোসেন প্রমুখ।