চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় সৈনিক লীগ নেতা বখতিয়ার গ্রেপ্তার

প্রকাশ: ২০১৮-০৯-২৭ ২৩:২৭:০৮ || আপডেট: ২০১৮-০৯-২৭ ২৩:২৯:৩৬

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

চট্টগ্রাম উত্তরজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বখতিয়ার হোসেন তালুকদার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।  বৃহষ্পতিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার ৭ টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিন রাজা নগর ইউনিয়নের ধামাইর হাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সে ইসলামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. আবু সওদাগরের পুত্র। তাঁর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

থানা সূত্রে জানা গেছে, ইসলামপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা আবদুস সোবহান হত্যা মামলার যাবজ্জীবন সাজা হলেও আদালতে আপীল করে জেল থেকে বেরিয়ে আসে বখতিয়ার। ২০১৪ সালে ইসলামপুরে মাহাবুবকে অপহরন করে হত্যার অভিযোগে থানায় দায়ের মামলারও সে অন্যতম আসামী। তাঁর বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা ও অবৈধ অস্ত্র মামলা রয়েছে।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঞা বখতিয়ারের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, “ তাঁর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা, একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে। তাঁেক আজ শুক্রবার জেলহাজতে প্রেরন করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *