চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

সাংবাদিক অাবদুল অাউয়ালের জনির মাতৃবিয়োগ

প্রকাশ: ২০১৮-০৯-২৭ ২৩:৫৮:০২ || আপডেট: ২০১৮-০৯-২৭ ২৩:৫৮:০২

চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি অাবদুল অাউয়াল জনির মা হাচিন অারা বেগম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামস্হ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন। শুক্রবার বাদে জুমা চট্টগ্রামের সাতকানিয়ার ডলু ব্রিজ এলাকার এজহার ডাক্তার বাড়ির জুমা মসজিদ মাঠ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তাহার বয়স ৬০ বছর।

হাচিন অারা বেগম দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার সন্তানরা মায়ের আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, মরহুমা হাচিনা অারা বেগম একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা। দীর্ঘদিন তিনি হেপাটাইসিস, লিভার সিরোসিস, মরণব্যাধি ক্যান্সার রোগে ভূগছিলেন।

সাংবাদিক অাবদুল অাউয়াল জনির মাতৃবিয়োগে গভীর শোক প্রকাশ করেছেন বিডি২৪লাইভ’র স্টাফ করেসপন্ডেন্ট এম.এ.এইচ রাব্বীসহ বন্ধু-বান্ধব, সহকর্মী, সাংবাদিক সংস্হার সংগঠনগুলো, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সরকারি বেসরকারি প্রশাসনের কর্মকর্তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *