চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

জন্মদিনে দেশরত্ন শেখ হাসিনার জন্য দোয়া চাইলেন আজিজুর রহমান

প্রকাশ: ২০১৮-০৯-২৮ ২০:২১:১৩ || আপডেট: ২০১৮-০৯-২৮ ২০:২১:১৩

লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ কতৃক আয়োজিত  প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭২ তম জন্মদিন উপলক্ষে  দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর  বিকালে উপজেলা সদরের বটতলী মোটর স্টেশনের মোস্তাফা সিটির একটি হল রুমে আয়োজিত  দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাত্রলীগ নেতা তারেকুল ইসলাম।

রমিজ সরকার এর সঞ্চালনায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক আজিজুর রহমান।,

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  বঙ্গবন্ধু শিশুকিশোরমেলা চট্টগ্রাম দক্ষিণের   সহ সভাপতি জসিম উদ্দিন,  বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর যুগ্মসাধারণ সম্পাদক মামুন অর রশিদ, বঙ্গবন্ধুর শিশু কিশোর মেলার যুগ্মসাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, আমিরাবাদ ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আজিমুল হক, বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা লোহাগাড়া উপজেলার সাধারণ সম্পাদক বেলাল এ হাবিব,  লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য মিজানুর রহমান,  লোহাগাড়া উপজেলা ছাত্রলীগনেতা, জাকারিয়া তালুকদার , শাকিব,জোবাইর, মোরশেদ, জাহেদ, মিনহাজ,শাহাদাত,মহিউদ্দিন, আরমান সহ নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে আজিজুর রহমান বলেন,   মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশের উন্নয়নসহ আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন সম্মাননায় ভূষিত হওয়ায় ও শুভজন্মদিন উপলক্ষে  অভিনন্দন   শুভেচ্ছা জানাই। এবং আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে আবার দেখতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *