চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

সাতকানিয়ায় জামায়াত নেতা এ্যাড. আনোয়ার গ্রেফতার

প্রকাশ: ২০১৮-০৯-২৮ ১৮:২৬:০৮ || আপডেট: ২০১৮-০৯-২৮ ১৮:২৬:৪৭

সাতকানিয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে চট্টগ্রাম মহানগর ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি বর্তমান মহানগর জামায়াতে ইসলামীর আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী (৪৫) কে গ্রেফতার করেছে সাতকানিয়া থানা পুলিশ।আজ শুক্রবার দুপুরে উপজেলার চিববাড়ী নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সত্যতা স্বীকার করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন বলেন, এ্যাডভোকেট আনোয়ারের বিরুদ্ধে সিএমপি কোতোয়ালী, বাকলিয়াসহ বিভিন্ন থানায় নাশকতা, বিস্ফোরক, বিশেষ ক্ষমতা, অগ্নিসংযোগ, পুলিশ এসল্টসহ প্রায় ডজন খানেক মামলা রয়েছে। তাকে আগামীকাল শনিবার আদালতে সোপর্দ করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *