চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

আগামীকাল প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম চট্টগ্রাম আসছেন

প্রকাশ: ২০১৮-০৯-২৯ ২১:১০:২০ || আপডেট: ২০১৮-০৯-২৯ ২১:১০:২০

আগামী ৩০ সেপ্টেম্বর রবিবার বিকেল ৩টায় চট্টগ্রাম ইন্টারন্যাশনাল কনভেনশন হলে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে গণতন্ত্রের মানসকন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিন উপলক্ষ্যে এক সমাবেশ অনুষ্ঠিত হবে।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম। সমাবেশে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, নজরুল ইসলাম চৌধুরী এম.পি, সামশুল হক চৌধুরী এম.পি, মোস্তাফিজুর রহমান চৌধুরী এম.পি, প্রফেসর ড. আবু রেজা মো: নেজামুদ্দিন নদভী এম.পি, ওয়াসিকা আয়েশা খান এম.পি।
সমাবেশ সফল করে তোলার জন্য চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান জেলার আওতাধীন সকল উপজেলা, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সহ সর্বস্তরের জনগনের প্রতি অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *