চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

এস. এম. রাশেদ চন্দনাইশ প্রতিনিধি

উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন : চন্দনাইশ পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভায় এমপি নজরুল

প্রকাশ: ২০১৮-০৯-২৯ ০০:১৫:৩৩ || আপডেট: ২০১৮-০৯-২৯ ০০:১৫:৩৩

চন্দনাইশ প্রতিনিধি:

চন্দনাইশ পরিবেশক (ডিলার) ব্যবসায়ী সমিতির উদ্যোগে দোহাজারী হাজারী টাওয়ার চত্বরে বিকাল ৩টায় এক আলোচনাসভা শফিউল বারী বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। এসময় তিনি বলেন, দেশকে নিয়ে এখন নানা ষড়যন্ত্র চলছে। বাংলাদেশ এখন খাদ্য,বস্ত্রে স্বয়ং সম্পন্ন। দেশ বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল। এ উন্নয়নকে তরান্বিত করতে আগামী একাদশ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। তিনি আরো বলেন, ব্যবসায়ীরা দেশের ভবিষ্যৎ, তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মানুষের কল্যাণে দেশের গ্রাম গঞ্জের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিচ্ছে। তাদেরকে সকল ধরণের সহযোগীতা করার জন্য পুলিশ প্রশাসনকে আহবান জানান। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, দণি জেলা আ’লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেশব চক্রবতী, দোহাজারী হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, চন্দনাইশের টিআই উত্তম কুমার, দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়–য়া, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু,  উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, যুবলীগ নেতা আবদুল্লাহ আল নোমান বেগ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ ডিলার ব্যবসায়ী সমিতির আহবায়ক মফিজুর রহমান হিরু। বক্তব্য রাখেন, ব্যবসায়ী নেতা মতিউল ইসলাম, জিয়াউর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *