চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

শংকর চৌধুরী খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

খাগড়াছড়িতে জেলা ছাত্রদলের পুর্ণাঙ্গ কমিটির পরিচিতি ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৮-০৯-২৯ ০০:০৫:৫০ || আপডেট: ২০১৮-০৯-২৯ ০০:০৭:১৯

 

খাগড়াছড়ি,প্রতিনিধি॥

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায় দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালি করার লক্ষে,খাগড়াছড়িতে জেলা ছাত্রদলের পুর্ণাঙ্গ কমিটির পরিচিতি ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২৮ সেপ্টেম্বর সকাল ১১টায় জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন এর সভাপতিত্বে শহরের কলাবাগানস্থ আদর্শ যুব সংঘ ক্লাবে এ সভা অনুষ্টিত হয়।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলমের সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিংকু, শহিদুল ইসলাম ভূইয়া (ফরহাদ), সাংগঠনিক সম্পাদক আব্দুল রব রাজা, এম.এন আবছার ও কোষাধ্যক মফিজুর রহমান। ব্যক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন রানা, আনিসুল আলম আনিক, আবুল কাশেম রাসেল, নুরশাদ হোসেন বাপ্পি প্রমুখ। খাগড়াছড়ি জেলা বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।

ছাত্র আন্দোলন বাংলাদেশের সংগ্রামে ইতিহাস বহন করে। খালেদা জিয়াকে কারামুক্ত করতে অচিরেই ছাত্র আন্দোলন শুরু করা হবে হুশিয়ারী জানিয়ে বক্তারা বলেন, অবৈধ ভাবে কোন অপশক্তিকে এদেশে বার বার ক্ষমতায় আসতে দেওয়া হবে না। কঠোর ছাত্র আন্দোলনের মাধ্যমে কারারুদ্ধ বেগম জিয়াকে মুক্ত করে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে উল্লেখ করে,ছাত্রদলের সকল নেতাকর্মীদের মাথায় কাপনের কাপড় বেঁধে আন্দোলনের জন্য তৈরী হওয়ার আহবান জানান। এবং আন্দোলনের মাধ্যমে অবৈধ সরকারের পতন অনিবার্য জানিয়ে শেখ হাসিনাকে পদত্যাগের হুশিয়ারী জানান বিএনপি নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *