চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রামের লালদীঘি ময়দানে ৪ অক্টোবর সমাবেশ করবে বিএনপি

প্রকাশ: ২০১৮-০৯-২৯ ১৫:২৬:১৬ || আপডেট: ২০১৮-০৯-২৯ ১৫:২৬:১৬

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রামের লালদীঘি ময়দানে আগামী ৪ অক্টোবর বৃহস্পতিবার বিকালে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।

শনিবার (২৯ সেপ্টেম্বর) নগরের নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।

নগর বিএনপির সভাপতি বলেন, মূলতঃ নির্বাচন থেকে দূরে রাখতেই বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে সরকার।দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলাসহ নির্যাতনের প্রতিবাদে লালদীঘিতে ৪ অক্টোবর বিকাল ৩টায় সমাবেশ করবে বিএনপি। গত ৫ বছর এ ময়দানসহ কোথাও বড় পরিসরে সমাবেশ করতে দেয়নি সরকার। অথচ আওয়ামী লীগ ঠিকই লালদীঘিসহ সকল জায়গায় সমাবেশ করেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *