এস. এম. রাশেদ
চন্দনাইশ প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-০৯-২৯ ২১:১৩:২৫ || আপডেট: ২০১৮-০৯-২৯ ২১:১৩:২৫
চন্দনাইশ প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রি শেখ হাসিনার জন্মদিন উপলে দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান সমর্থিত জোয়ারা ও কাঞ্চনাবাদ ইউনিয়নের আ’লীগ,যুবলীগ,ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ,প্রজন্মলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পাক্কা দোকান চত্ত্বরে গত ২৮ সেপ্টেম্বর বিকালে এক আলোচনাসভা উপজেলা ছাত্রলীগ নেতা মোরশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে
প্রধান অতিথি ছিলেন, বাঃ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন, হাশিমপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবদুর রহীম, যুবলীগ নেতা সুমন, জাফরুল্লাহ , করিম, টিটু,জসীম,রমজান, মনির, হামিদ, তৌহিদ,ইলিয়াছ,তানভীর প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার হাতে যথদিন থাকবে দেশ পথ হারাবে না বাংলাদেশ। তাই এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। অনুষ্ঠানের আগে এক আনন্দ র্যালী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জোয়ারা পাক্কা দোকান এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদণি করেন। পরে কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।