চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পেল বিএনপি

প্রকাশ: ২০১৮-০৯-২৯ ১৫:১৪:০৫ || আপডেট: ২০১৮-০৯-২৯ ১৫:১৪:০৫

বীর কন্ঠ ডেস্ক :

২২ শর্তে আগামীকাল রবিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পেল বিএনপি।

দলের  সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ  বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে করা আবেদনের বিষয়ে জানতে আজ শনিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ডিএমপি কার্যালয়ে যায় বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধিদল।

পরে ডিএমপির পক্ষ থেকে ২২টি শর্ত সম্বলিত সমাবেশের অনুমতিপত্র দেওয়া হয় তাঁদের।

প্রতিনিধি দলের দুই সদস্যরা হলেন- দলের জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এবং দলের সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *