চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

প্রস্তুতি দেখতে জনসভাস্থল পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা

প্রকাশ: ২০১৮-০৯-২৯ ১৫:১৯:২৪ || আপডেট: ২০১৮-০৯-২৯ ১৫:১৯:২৪

 

বীর কন্ঠ ডেস্ক :

আগামীকাল রবিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি পেয়েছে বিএনপি। শনিবার দুপুরের দিকে ২২ শর্তে ডিএমপি’র (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়।

এরপরই শুরু হয় জনসভামঞ্চ প্রস্তুতির কাজ। আর সেই প্রস্তুতি দেখতে জনসভাস্থল পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।

শনিবার দুপুর দেড়টায় সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট মুজিবুর রহমান সারোয়ার, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল,সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী,সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *